
আমাদের কার্যক্রম সমূহঃ
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামুআলাইকুম। আমরা আলোর পথের যাত্রী বিশেষ কিছু কাজ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তার মধ্যে অন্যতম প্রধান একটি কাজ হল অবহেলীত দারিদ্রপিরীত এলাকায় যারা মসজিদের অভাবে অথবা মসজিদ সংস্কারের অভাবে জামাতে নামাজ আদায় করতে পারেনা সেই সব এলাকায় অথবা সেই সব অসম্পূর্ণ মসজিদ নির্মান অথবা সংস্কারে সহায়তা করে মুসুল্লিদের জামাতে নামাজের ব্যবস্থা করা। বাংলার অভাগ্রস্থ মানুষের চিকিৎসা, খাদ্য, বাসস্থান, অর্থাভাবে বিবাহযোগ্য হয়েও অবিবাহীতা মেয়েদের বিবাহের ব্যবস্থা, লিল্লাহ বোর্ডিং, ইয়াতিম খানা, বৃদ্ধাশ্রম, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিভিন্ন দূর্যোগে অভাবগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ সহ সকল সমাজ কল্যান মূলক কাজের জন্য তহবিল সংগ্রহ সংগঠন। আমরা মানুষের নিকট থেকে চাঁদা/অনুদান গ্রহণকরে গ্রহণকৃত অর্থ বা মালামালা উপযুক্ত স্থান বা ব্যক্তিদের মাঝে বিতরণ করি। সব ধরণের দ্বিনী কাজই আমাদের মূল উদ্দেশ্য। তাই যারা আমাদের সাথে শরিক হতে চান আপনাদর স্বাগতম। সকলের সহযোগীতাই চলছে আমাদের এই সংগঠন। তাই সবাই এগিয়ে আসুন দরিদ্র মানুষের সহায়তার জন্য আমরা সকলে কাধে কাধ এবং হাত মিলিয়ে দাড়াই দু্স্থ্যদের পাশে। আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।